পেট্রোলবোমাসহ জামায়াতের আমীর আটক


প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৫

গাজীপুরের জেলা জামায়াতের আমীর আবুল হাশেম খান ও অর্থ বিষয়ক সম্পাদক নসরুল্লাহকে ১০টি পেট্রোলবোমাসহ আটক করেছে পুলিশ। শহরের ভুরুলিয়ায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একটি বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ডিআইও-২ ইন্সপেক্টর মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভুরুলিয়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই বাসা তল্লাশি করে ১০টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।