শোক পালনে দেশবাসীর প্রতি বিএনপি`র কৃতজ্ঞতা


প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৭ জানুয়ারি ২০১৫

আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক দিবস পালনের জন্য দেশবাসীসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার রাতে এই কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে তিনি বলেন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে বিএনপির ঘোষিত দেশব্যাপি তিন দিনের শোক-কর্মসূচি অত্যন্ত আন্তরিকতার সাথে পালনের জন্য আমরা দেশবাসীসহ নেতা-কর্মীদের প্রতি দলের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

গত শনিবার মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয় মারা যান কোকো। মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে তার মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।