পেট্রোলবোমায় মানুষ হত্যার প্রতিবাদে জাতিসংঘে স্মারকলিপি প্রদান


প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৫

পেট্রোলবোমা ছুঁড়ে সাধারণ জনগণকে হত্যা বন্ধের দাবিতে সোমবার জাতিসংঘ কার্যালয়ের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ।

সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিরীহ মানুষ পুড়িয়ে মারার অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়। জনস্বার্থে অতিসত্বর অবরোধ বন্ধ করতেও দাবি জানান আওয়ামী লীগের নেতারা।

সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে দলীয় নেতারা জাতিসংঘ কার্যালয়ে স্মারকলিপি দেন।

জরুরি অবস্থা ও তুষারপাত উপেক্ষা করেও সমাবেশে উপস্থিত ছিলেন অনেকে। দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান জানিয়ে দুই ঘণ্টাব্যাপি চলা সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।