শাহজালালে ৬০ কেজি স্বর্ণ উদ্ধার


প্রকাশিত: ০৬:০০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। সোমবার সকাল সাড়ে ৮টায় দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার উম্মে নাহিদা আকতার স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে বিজি-০৪৮ নামে একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

পরে বিমানের টয়লেটে তল্লাশি চালিয়ে ৬০ কেজি স্বর্ণ আটক করা হয়। অভিযান এখনো চলছে বলে জানান তিনি।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।