শাহরিয়ার আলমের বক্তব্যে অসন্তুষ্ট ইইউ প্রতিনিধিরা


প্রকাশিত: ১১:১০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের (ইইউ) প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এ অসন্তোষ প্রকাশ করেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান দান প্রেদা।

জানা গেছে, বুধবার গণমাধ্যম কর্মীদের প্রতিমন্ত্রী জানান বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল কোনো উদ্বেগ জানায়নি। বৃহস্পতিবার তার এ বক্তব্য গণমাধ্যমে ছাপা হলে ইইউ প্রতিনিধিদের নজরে আসে।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে মানবাধিকার কমিশনের কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় একটি ইংরেজি দৈনিক দেখিয়ে ক্রিশ্চিয়ান দান প্রেদা সাংবাদিকদের বলেন, ‘গতকাল মানবাধিকার নিয়ে প্রতিমন্ত্রী যে কথা বলেছেন সেটি ঠিক নয়। আমরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আর সে জন্যই আমরা এ দেশে এসেছি।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।