মগবাজারে পেট্রলবোমায় দগ্ধ ২
রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকার হাতিরঝিল সংলগ্ন পুলিশ ফাঁরির সামনে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমায় দুই পথচারী দগ্ধ হয়েছেন।
শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন নুর মোহাম্মদ ও তার শ্যালক শিশু পলাশ।
পলাশের শরীরের ৩ শতাংশ ও নুর মোহাম্মদের ২০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল সূত্র জানায়, রাতে পলাশ ও নুর মোহাম্মদ মধুবাগ বাজারসংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সেখানে কে বা কারা পেট্রলবোমা নিক্ষেপ করে।
রাত ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।
বিএ/এমএস