রাজধানীতে পুলিশের অভিযানে আটক ৮
রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখার কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান, চলমান অবরোধ ও হরতালে নাশকতা সৃষ্টি আশঙ্কায় রাজধানীর বেশ কয়েকটি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের মধ্যে বিএনপির ৬ জন ও জামায়াত-শিবিরের ২ জন রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
জেইউ/বিএ/আরআইপি