গুলশানে আইকে টাওয়ারে আগুন


প্রকাশিত: ০৩:১৯ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরের আইকে টাওয়ার নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে ভবনের সাততলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর ও আগুনের সূত্রপাত জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নেভাতে বারিধারা থেকে দুইটি এবং সদর দফতর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।