ডিসিসি নির্বাচন : দুই সপ্তাহেই সম্পন্ন হচ্ছে প্রস্তুতি
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের প্রস্তুতি আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করবে নির্বাচন কমিশন সচিবালয়। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সিরাজুল ইসলাম বলেন, সোমবার বিকেল ৫টায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটের কপি ও নির্বাচনের আয়োজন করতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা চিঠি পেয়ে প্রাথমিক প্রস্তুতি নিতে শুরু করেছি। আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রস্তুতি শেষ হবে। পরে কমিশনে ফাইল উপস্থাপন করা হবে। কমিশন এরপর সিদ্ধান্ত নেবে তারা কবে তফসিল ও নির্বাচনের দিন ধার্য করবে।
এএইচ/আরআইপি