যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২২
রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ মে) যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৮০ কেজি গাঁজা ও একটি মিনিবাস উদ্ধার করা হয়।
সোমবার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- মো. রুবেল মিজি, মো. মিলন, মো. সেলিম, আহাদ, মো. আবু ফজল, মো. রিফাত দেওয়ান, মো. জাহিদ হোসেন, মো. নুরু মিয়া, মো. জীবন মিয়া, মো. রিয়াদ হোসেন, অনিক হাসান, মো. রাজু আকন্দ, মো. শামস উদ্দিন মিয়া, মো. মুজিবুর রহমান, ববি ওরফে পান্না আক্তার, নাছরিন আক্তার, শাহানাজ, জালাল উদ্দিন, ইকবাল হোসেন ওরফে জুয়েল, মো. রাশেদুল ইসলাম রাব্বি, মোসা. রুজিনা বেগম ও মো. নাহিম ।
এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ১৪ জন, পুরাতন মামলায় চারজন, গ্রেফতারি পরোয়ানা মূলে একজন ও মোবাইল কোর্টের তিনজন আসামি রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/বিএ