সাঈদ খোকন ও আনিসুল হককে ডিসিসি নির্বাচন-প্রস্তুতির নির্দেশ


প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ও সাবেক এফবিসিসিআই সভাপতি আনিসুল হককে। নির্বাচনের প্রস্তুতি নিতে তাদের কাজ শুরু করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনের একটি সূত্র এবং সাঈদ খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর সাঈদ খোকন ও আনিসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াই করার জন্য নির্দেশ দেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক সাঈদ খোকনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে এবং এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।