এবার হজে যেতে পারবেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন।
মোট এক হাজার ১২৫টি হজ এজেন্সিকে এবার বৈধ ঘোষণা করেছেকর্তৃপক্ষ। একইসঙ্গে সৌদি কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ৬৭টি হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে ধর্ম মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ধর্ম মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়।
এসআরজে