অভিজিৎ হত্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষ থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষেরা এই হত্যার নিন্দা আর সুষ্ঠু বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন তাদের পোস্টের মাধ্যমে।
নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন লিখেছেন- ‘... আমরা অন্ধকার যুগে বাস করছি’।
ব্লগার ও অ্যাকটিভিস্ট ইমরান এইচ সরকার টুইট করে ঘটনাটি জানিয়ে লিখেছেন-‘লজ্জা’।
বিজ্ঞানী দীপেন ভট্টাচার্য্য লিখেছেন, ‘...আমার বিশ্ব্স হচ্ছেনা। ...পৃথিবীর ভবিষ্যৎ অন্ধকার’।
এছাড়াও আরো অনেকে ফেইসবুক ও টুইটারে ঘটনাটি শেয়ার করে উদ্বেগ ও বিচার দাবি করেছেন।
এদিকে অভিজিৎ রায়ের মৃত্যুর পর থেকে ‘মুক্তমনা’ ব্লগটিতেও আর ঢোকা যাচ্ছে না।
এসআরজে