বুধবারের এসএসসি পরীক্ষা হচ্ছে আজ


প্রকাশিত: ০২:২২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ আর হরতালের কারণে পেছানো গত বুধবারের এসএসসি ও দাখিল পরীক্ষা আজ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

আজ বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, কলা বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ও ইতিহাস এবং বাণিজ্য বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় পরিচিতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর দেশের বৃহত্তম এই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৫  লাখ শিক্ষার্থী। নিয়মিতভাবে হলে, এসএসসির সব পরীক্ষা আগামী ১৬ই মার্চ শেষ হওয়ার কথা ছিল।

তবে, চলমান-হরতাল অবরোধের কারণে রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হবে কিনা এই নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।