২০ দলের হরতাল চলছে


প্রকাশিত: ০৩:১৬ এএম, ০২ মার্চ ২০১৫

দেশব্যাপী চলমান টানা অবরোধের মধ্যে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল সোমবার দ্বিতীয় দিনের মতো চলছে। রোববার ভোর ৬টায় এ হরতাল শুরু হয়েছে। হরতাল শেষ হবে বুধবার ভোর ৬টায়।

২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের এ ঘোষণা দেওয়া হয়।

অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধীদলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার বন্ধ এবং এখন পর্যন্ত গণদাবির প্রতি সরকারের তাচ্ছিল্য প্রদর্শন করার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

উল্লেখ্য, ৫ জানুয়ারি থেকে তাদের লাগাতার অবরোধ কর্মসূচি চলছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।