অবরোধ কেন অসাংবিধানিক নয় : হাইকোর্টের রুল


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০২ মার্চ ২০১৫

হরতালের ওপর বিধি নিষেধ আরোপে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবরোধকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইসহ চার সংগঠনের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সোমবার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকি। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম। পরে ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম আদালতের আদেশ সাংবাদিকদের জানান।

এআরএস/আরআইপি


 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।