বিজয়নগরে ২ প্রাইভেটকারে আগুন


প্রকাশিত: ১১:০৮ এএম, ০২ মার্চ ২০১৫
ফাইল ছবি

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির অফিসের সামনে রাস্তায় চলামান দুটি প্রাইভেটকারে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

শিশির নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে বিজয়নগরে একটি গলির মুখ থেকে কয়েকজন যুবক এসে পরপর দুটি প্রাইভেটকারে পেট্রল ঢেলে দেয়।

অপর এক যুবক দিয়াশলাই জ্বালিয়ে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে প্রাইভেটকারে থাকা যাত্রী ও ড্রাইভাররা দ্রুত নেমে পড়লেও গাড়ি দুটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে বলেন, পল্টন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেইউ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।