খালেদার ২ মামলায় আবেদনের শুনানি ১২ মার্চ


প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৫ মার্চ ২০১৫

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন ও গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে খালেদা জিয়ার আবেদনের শুনানির জন্য আগামী ১২ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত।   

বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।

এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ২৮ জানুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টের একই বেঞ্চে আবেদন করেন খালেদার আইনজীবীরা।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।