জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই ‘অর্থদাতা’ গ্রেফতার


প্রকাশিত: ০৫:৪০ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই অর্থদাতাকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

র‌্যাব সদরের দাবি, গ্রেফতারকৃত এ দুই জেএমবি সদস্য সারোয়ার-তামিম গ্রুপের। তারা অর্থ লেনদেন ও আশ্রয়দাতা হিসেবে কাজ করতেন।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট, অর্থ এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ দুপুর ১টায় কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।