প্রত্যেক প্রবাসী বাংলাদেশি দেশের দূত : মোজাম্মেল হক


প্রকাশিত: ১০:৫৬ এএম, ০৯ মার্চ ২০১৫

প্রবাসী বাংলাদেশিরা প্রত্যেকে বাংলাদেশের দূত হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে গাজীপুর জেলা সমিতির নিউইয়র্ক শাখা আয়োজিত এক সংবর্ধনা সভায় মন্ত্রী একথা বলেন। সোমবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে তুলে ধরে বিদেশে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টিতে প্রবাসী বাংলাদেশিরা ভূমিকা রেখে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বে এক রোল মডেল এবং বাংলাদেশি পণ্য একটি ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময় প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ভাষা চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এম এ করিম ও আতাউর রহমান শামীমসহ গাজীপুর জেলা সমিতি, নিউইয়র্ক-এর সদস্যরা এতে অংশ নেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।