মালদ্বীপে এক বাংলাদেশী নিহত


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ১০ মার্চ ২০১৫

লিফট দুর্ঘটনায় মালদ্বীপে এক বাংলাদেশী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকেলে সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মো. সারওয়ার হোসেনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামে। তার মা সবুরা খাতুনের কাছ থেকে বিষয়টি মঙ্গলবার নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারোয়ার নির্মাণ শ্রমিক হিসেবে তিনমাস আগে মালদ্বীপে যান । গত সোমবার বিকেলে কাজ করার সময় মালামাল উত্তোলন করা লিফটের তার ছিঁড়ে সারোয়ারের শরীরের ওপর পড়ে। এতে তার মাথা থেতলে যায়। চার মাস আগেই সারোয়ার বিয়ে করেন। সারোয়ারের লাশ বৃহস্পতিবার বাংলাদেশে আসতে পারে বলে জানা গেছে। তার পাসপোর্ট নম্বর bc0443904.

এমজেড/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।