রাতের তাপমাত্রা কমতে পারে
আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই খবর।
এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয় মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এমজেড/এআরএস/আরআই