ফকিরাপুলে অজ্ঞাত মরদেহ উদ্ধার
রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে মরদেহটি উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রফিক বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ফকিরাপুলের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।
জেইউ/বিএ/আরআই