লিবিয়া থেকে ২১ বাংলাদেশিকে স্থানান্তর


প্রকাশিত: ০২:০০ পিএম, ১০ মার্চ ২০১৫

লিবিয়ার একটি তেলক্ষেত্রে কর্মরত ২১ বাংলাদেশিকে স্থানান্তর করা হয়েছে। জঙ্গি সংগঠন (আইএস) গত শুক্রবার সিরত শহরের  দক্ষিণ প্রান্তে আক্রমণ করার পর তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার লিবিয়ার বাংলাদেশ মিশন এ তথ্য জানিয়েছে।

মিশন জানায়, সিরত শহরের দক্ষিণ প্রান্তে গত শুক্রবার আইএস জঙ্গিরা আক্রমণ করে। এ সময় সিরতের অপর তেলক্ষেত্র আল-গনি থেকে বাংলাদেশের জামালপুরের হেলাল উদ্দিন এবং নোয়াখালীর মোহাম্মদ আনোয়ার হোসেনকে জিম্মি হিসেবে আটক করে তারা।

মিশন আরও জানায়, নিরাপত্তার স্বার্থে পাশের একটি তেলক্ষেত্রে কর্মরত ২১ বাংলাদেশীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জিম্মি দুই বাংলাদেশিকে উদ্ধার করতে কাজ করে যাচ্ছে লিবিয়া সরকার।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।