হাসপাতাল ছাড়লেন আহমদ শফি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফি বুধবার রাত সোয়া ৯টার দিকে হাসপাতাল ছেড়েছেন। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র জানায়, বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাতে আহমদ শফিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের আইসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহিমের তত্ত্বাবধানে ছিলেন।
এএ