রাজধানীতে পুলিশের অভিযানে আটক ১১


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ১২ মার্চ ২০১৫

রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ৭ জন বিএনপি’র ও ৪ জন জামায়াতের।

ডিএমপির গণমাধ্যম শাখার এসিস্ট্যান্ট কমিশনার রবিউল আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান অবরোধ ও হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

জেইউ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।