সংলাপের আহ্বান পুনর্ব্যক্ত জাতিসংঘের


প্রকাশিত: ১০:০২ এএম, ১৩ মার্চ ২০১৫

প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আবারো সংলাপে বসা ও চলমান উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থার মহাসচিব বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ আহ্বান জানান।

জাতিসংঘের নিয়মিত সংবাদ-সম্মেলনে প্রশ্নকর্তা সাংবাদিক বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের গ্রেফতারের প্রসঙ্গে প্রশ্ন করেন ডুজাররিকের কাছে। একই সঙ্গে চলমান এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অস্কার ফার্নান্দেজ তারানকো বা জাতিসংঘের অন্য কোন প্রতিনিধিকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারেও জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে।

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, বাংলাদেশে রাজনৈতিক সংলাপ ও দেশটিতে উত্তেজনা প্রশমনের জন্য আমরা যা বলেছি, সেটি পুনর্ব্যক্ত করা ব্যতীত আর নতুন কোন তথ্য নেই আমার কাছে। তবে এ ব্যাপারে আমি আপনাকে আরো তথ্য দেয়ার চেষ্টা করবো।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।