সুপ্রিমকোর্ট বার নির্বাচন চলছে
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন চলছে। রোববার সকাল ১০টায় এ নির্বাচন শুরু হয়েছে। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এবার সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। ১৪টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সুপ্রিমকোর্ট বারের তত্ত্বাবধায়ক নিমেষ চন্দ্র দাস জানান, নির্বাচনে মোট ৪ হাজার ৩৬২ জন আইনজীবী তাদের ভোট দেবেন। সুপ্রিমকোর্ট বার নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট হারুনুর রশীদ।
সুপ্রিমকোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের সমমনা রাজনৈতিক দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলের মধ্যেই প্রতিদ্বন্দ্বীতা হবে।
বিএ/আরআইপি