ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৬০ বছর বয়সী এই বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৬ মে) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী আমাদের জানালে জরুরি বিভাগ সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ
পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৪
তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে, যোগ করেন পরিদর্শক মো. ফারুক।
কাজী আল-আমিন/কেএসআর