খালাস চেয়ে সুবহানের আপিল বুধবার
ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে বুধবার সুপ্রিম কোর্টে আপিল দায়ের করবেন জামায়াত নেতা আবদুস সুবহান। মঙ্গলবার সুবহানের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মাওলানা সুবহানকে ফাঁসির দণ্ডাদেশ দেন।
মনির বলেন, বুধবার সকালে আপিল দায়েরের পর দুপুর ১২টায় আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে এ বিষয়ে প্রেস বিফ্রিং করা হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ আট ধরনের নয়টি মানবতাবিরোধী অপরাধে সুবহানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল। এর আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে।
এএইচ/পিআর