খিলগাঁওয়ে কলেজ ছাত্র গুলিবিদ্ধ


প্রকাশিত: ০২:২২ পিএম, ১৭ মার্চ ২০১৫

রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ এলাকার ফরিদ কমিউনিটি সেন্টারের সামনে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে মোটর সাইকেলযোগে ২ দুর্বৃত্ত্ব তার পা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ছাত্রের নাম এসএম আশরাফুল রাব্বি (২২)। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। খিলগাঁও সি-ব্লগে থাকেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজ ভূইয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

গুলিবিদ্ধ আশরাফুলের ভাই সাফায়েত জানান, ঠিক কি কারণে রাব্বির উপর গুলি চালানো হয়েছে তা বুঝতে পাচ্ছেন না। এ ঘটনায় তিনি রাতে খানায় মামলায় দায়ের করবেন বলে জানান।

জেইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।