গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী আটক
গৃহকর্মীকে পাশবিক নির্যাতন করার অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে সোমা আক্তার নামের এক গৃহকর্ত্রী আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সোমাকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ।
জানা গেছে, আরজু আক্তার (১৮) নামের এক গৃহকর্মী মনেশ্বর রোডের ইরানি মোড়ে সোমা আক্তারের বাসায় কাজ করতো। বৃহস্পতিবার বিকেলে ওই বাসা থেকে আরজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম।
তিনি জাগোনিউজকে জানান, বাসাটিত এক বছর ধরে কাজ করছে আরজু। বেশ কয়েক মাস ধরে আরজুর ওপর নির্যাতন চালায় সোমা আক্তার। আরজুর শরীরের একাধিক জখমের চিহ্ন দেখা গেছে।এঘটনায় অভিযোগের ভিত্তিতে গৃহকর্ত্রী সোমা আক্তারকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, সন্ধ্যা সোয়া ৭টায় আরজু হাজারীবাগ থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেইউ/এএইচ/আরআই