টিভি ও বেতার উপস্থাপক শাজাহান খন্দকার সাজু আর নেই


প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৯ মার্চ ২০১৫

বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক শাজাহান খন্দকার সাজু আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

শাজাহান খন্দকার আশির দশক থেকে বাংলাদেশ বেতারে এবং ১৯৯৭ সাল থেকে বিটিভিতে সংবাদ উপস্থাপক এবং ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। বিভিন্ন সময় কণ্ঠ দিয়েছেন বিজ্ঞাপনে। বিটিভিতে প্রচারিত আজানের দোয়ার (হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং নামাযের তুমিই প্রভু! হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান ও সুমহান মর্যাদা.........) এ কণ্ঠটি এই গুণী বাকশিল্পীর।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।