শাহজালাল বিমানবন্দরে ২০ লাখ টাকার সোনাসহ আটক ১
প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশ। রাত পৌনে এগারোটার দিকে মোয়াজ্জেম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা মোয়াজ্জেম মালিন্দো এয়ারলাইন্সে আসার সময় সঙ্গে করে ১০০ গ্রাম ওজনের ৪টি সোনার বার আনেন বলে জানিয়েছে বিমানবন্দর পুলিশ।
তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেইউ/এসআরজে