শাহজালালে ৪০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১


প্রকাশিত: ০৯:১২ এএম, ২০ মার্চ ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ লাখ টাকা সমমূল্যের ৮০০ গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করেছে বিমানবন্দরের আর্মড পুলিশ (এপিবিএন)।

আটককৃতের নাম এম এ মালেক (৫০)। শুক্রবার সকালে সাড়ে আটটার দিকে তাঁকে আটক করা হয়।

বিমানবন্দরের আর্মড পুলিশ (এপিবিএন) এর এএসপি (মিডিয়া) তানজিনা আক্তার জাগোনিউজকে বলেন, বিজি-০৮৭ বিমানে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সকাল সাড়ে আটটার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে মালেক নামে ওই ব্যক্তি।

পরে সন্দেহজনকভাবে তার শরীর তল্লাশীকালে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। এঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

জেইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।