শ্যামলীতে বিয়ারসহ আটক ১


প্রকাশিত: ১০:০৪ এএম, ২০ মার্চ ২০১৫

রাজধানীর শ্যামলীতে অভিযান চালিয়ে একশ ২০ ক্যান বিদেশী বিয়ারসহ নুর ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলীর রিংরোডে অভিযান চালিয়ে সিএনজি গাড়ী থেকে মাদকসহ তাকে আটক করে র‌্যাব-২ সদস্যরা।

র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মারুফ আহমেদ জানান, লেঃ কমান্ডার মোঃ সাজ্জাদ রায়হানের নেতৃত্বে একটি দল শ্যামলীতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন সিএনজিটির গতি রোধ করে তল্লাসি চালিয়ে নুর ইসলামের কাছ থেকে বিয়ারগুলো জব্দ করে। নুর ইসলাম ভোলা সদরের আলীনগরের মো. জয়নাল আবেদীনের ছেলে।

পরে জিজ্ঞাসাবাদে নূর হোসেন জানান, চোরাই পথে সীমান্তবর্তী এলাকা হতে বিয়ার সংগ্রহ করে তা রাজধানীর বিভিন্ন ক্লাবে সরবরাহ করে আসছেন তিনি।

র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে উল্লেখ করে তিনি বলেন, আটককৃতের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।