সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


প্রকাশিত: ০৮:৫১ এএম, ২১ মার্চ ২০১৫

ঢাকা মহানগরীতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতার ৪০টি ইভেন্টে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার ১৭টি কর্মচারী কল্যাণ সমিতি বা ক্লাব অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারি সকল কর্মকর্তা-কর্মচারী তাদের মেধা-শ্রম ও কর্মদক্ষতার মাধ্যমে প্রশাসনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মাঝে সেতুবন্ধন সৃষ্টি করবে এবং বন্ধুত্ব ও আন্তরিকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিদিনের কাজের একঘেয়েমি দূর করে কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে।

ইসমাত আরা সাদেক আরও বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু -কিশোররা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে ।

এ সময় অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. ইব্রাহীম হোসেন খান উপস্থিত ছিলেন।

এসএ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।