এসএসসির স্থগিত দুই পরীক্ষার তারিখ ঘোষণা


প্রকাশিত: ১১:১৭ এএম, ২১ মার্চ ২০১৫

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার স্থগিতকৃত ৮ ও ৯ মার্চের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।শনিবার শিক্ষা মন্ত্রণালয় এ নতুন তারিখ জানান।

ঘোষিত নতুন তারিখ অনুযায়ী- গত ৮ মার্চের স্থগিত পরীক্ষা আগামী ২৭ মার্চ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে গত ৯ মার্চের স্থগিত পরীক্ষা ২৮ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং সংগীত ও বেসিক ট্রেডসহ সব ধরনের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে।

এছাড়া গত ১১ মার্চের স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির মধ্যে হরতাল আহ্বান করা শিক্ষার্থীদের নিরাপত্তায় উল্লেখিত তারিখের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।