রামপুরায় যাত্রীবাহী বাসে আগুন
ফাইল ছবি
রাজধানীর রামপুরায় এলাকায় একটি যাত্রীবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রামপুরার বিটিভি ভবনের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন যুবক বাসটির সামনে দাড়িয়ে পেট্রলে ঢেলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে আগুন দেয়। আগুন লাগার পরেই তারা দ্রুত পালিয়ে যায়। পরে বাসের চালক, সহযোগী, যাত্রী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফায়ার সর্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করতে পারেননি। কর্তব্যরত কর্মকর্তা নিলুফা ইয়াসমীন জানান, রামপুরায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের কোনো সংবাদ তারা পাননি।
জেইউ/আরএস/পিআর