রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রতিনিধিদের সাক্ষাৎ
রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বিশ্বে নারীদের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অন্যতম ‘ইন্টারন্যাশনাল ইনার হুইল’-এর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার বঙ্গভবনে তারা রাষ্ট্রপতি সঙ্গে এ সাক্ষাৎ করেন।
এ সময় সংগঠনের সভাপতি আভা গুপ্তার নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির কাছে তাদের কার্যক্রম তুলে ধরেন। তার জানান, তারা নারীদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলেন এবং সুবিধা বঞ্চিতদের জন্য কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেন।
রাষ্ট্রপতিকে তারা আরো জানান, বিশ্বের ১০৩টিরও বেশি দেশে তাদের সংগঠন কাজ করছে। বাংলাদেশে এক হাজার’সহ বিশ্বব্যাপি এই সংগঠনের এক লাখেরও বেশি সদস্য রয়েছে। এছাড়া রোটারি ইন্টারন্যাশনালের সমাজসেবা মূলক কার্যক্রমেও তাদের সংগঠন অংশগ্রহণ করে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ‘ইন্টারন্যাশনাল ইনার হুইল’ এর কার্যক্রমকে স্বাগত জানান এবং তাদের কার্যক্রম সম্প্রসারণ করার আহ্বান জানান।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- রুজিনা আফজাল, দিলরুবা আহমেদ, খালেদা আউয়াল, শারমিন হোসেন এবং মাহবুবা হেলেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।
আরএস/পিআর