একাত্তরের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ : রওশন এরশাদ


প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ মার্চ ২০১৫

সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, যে লক্ষ্য ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সে লক্ষ্য ও আদর্শ বাস্তবায়ন করে একাত্তরের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক বাণীতে তিনি এ কথা বলেন। দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাথে সাথে স্বাধীনতার জন্য আত্মদানকারী সকল বীর সন্তানদের গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন।

বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, বাঙালি জাতির জীবনে গৌরবদীপ্ত দিন মহান স্বাধীনতা দিবস। এই দিনে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ভূ-খন্ডের সমন্বয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র লড়াই শুরু হয়েছিল। আর এরই ধারাবাহিকতায় অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

রওশন এরশাদ আরো বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও আদর্শ অনুযায়ি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, উদারনৈতিক, অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠা হোক এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।