সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়বে না : সিইসি


প্রকাশিত: ০১:০০ পিএম, ২৫ মার্চ ২০১৫

ঢাকা ও চট্টগ্রামের আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান সিইসি।

তিনি বলেন, যেহেতু শুক্র-শনিবার ইসি খোলা এবং ব্যাংক খোলা থাকবে সেহেতু সময় বাড়ানোর কোন প্রয়োজন আসে না।

এর আগে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে বিএনপি সমর্থক বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে ডিসিসি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান।

ছয় সদস্যদের প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শত নাগরিক কমিটির সদস্য সচিব ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, ঢাবি শিক্ষক মাহবুব উল্লাহ,ডা. জাফরউল্লাহ চৌধুরী ও আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নী।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।