প্রার্থীদের সম্পদ খতিয়ে দেখতে এনবিআরকে ইসির চিঠি
ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আয়-ব্যয় ও সম্পদের হিসেব খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকেলে ইসির পক্ষ থেকে এনবিআরকে এ চিঠি দেয়া হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য করা আছে কমিশনের পক্ষ থেকে এবং আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএ/পিআর