ছাড় দেবেন না রিটার্নিং কর্মকর্তা


প্রকাশিত: ০২:২২ পিএম, ২৫ মার্চ ২০১৫

আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে প্রার্থীদের কোন ছাড় দিবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম। বুধবার বিকেলে আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের নির্দেশনাসহ যা যা প্রয়োজন, তা বলে দেওয়া হচ্ছে। যে সব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে নজরে এসেছে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। বুধবার পর্যন্ত একজন মেয়র প্রার্থীসহ ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে কার্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, উত্তর সিটি করপোরেশন এলাকায় বুধবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন। কাউন্সিলর পদে সংরক্ষিত নারী আসনে ১১৮ জন এবং সাধারণ আসনে ৫৭০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।