কেন্দ্রীয় কারাগারে সুবহান


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৫ মার্চ ২০১৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুস সুবহানকে কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। বুকের ব্যথার উন্নত চিকিৎসার জন্য বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সুবহানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি বলেন, ৮৬ বছরের সুবহান সাহেব বার্ধক্যজনিত কারণে অসুখে ভুগছেন। গত ছয় মাসে তার ওজন ১১ কেজি কমে ৫৮ কেজি হয়ে গেছে। এছাড়া তার বুকের ব্যথার চিকিৎসা প্রয়োজন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। চলতি মাসের ১৮ তারিখ সে রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সুবহান।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।