স্বাধীনতা দিবস উপলক্ষে প্রণব মুখার্জির শুভেচ্ছা
২৬ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রণব মুখার্জি এ শুভেচ্ছা বার্তায় বলেন, আপনাদের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের সরকার, জনগণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।
বার্তায় প্রণব মুখার্জি আরো বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে আমি গত ২০১৪ সালের ডিসেম্বরে আপনার ভারত সফরকালে আমাদের সাক্ষাতের কথা স্মরণ করছি। আমি আত্মবিশ্বাসী যে আমাদের দু’দেশের মধ্যকার সম্পর্ক বিকশিত এবং পরস্পরের জন্য লাভজনক হয় এমন সব নতুন নতুন ক্ষেত্রে সম্প্রসারিত হওয়া অব্যাহত থাকবে।
আরএস/পিআর