কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার শুনানি চলছে


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ০৫ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি চলছে।

রোববার সকাল পৌনে ১০টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

আদালতে আসামিপক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে আছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে কামারুজ্জামানের আইনজীবীদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি দুইবার পেছালেও আজ তাঁরা সময়ের আবেদন করছেন না বলে জানা গেছে।

এদিকে শনিবার সকালে কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁর পাঁচ আইনজীবী। তারা হলেন অ্যাডভোকেট মশিউল আলম, মতিউর রহমান আকন্দ, শিশির মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও মুজাহিদুল ইসলাম শাহীন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।