শিক্ষাখাতে স্থায়ী নীতিমালার কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক না কেন, শিক্ষাখাতকে এগিয়ে নিতে স্থায়ী নীতিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের এক সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী না বাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে কলেজগুলোকে অধিভুক্ত করা দরকার। ডিগ্রিটা বিশ্ববিদ্যালয় থেকে পাবে কিন্তু বিভিন্ন কলেজে তারা পড়াশুনা করবে। এক জায়গায় বেশি চাপ দিলে সেখান থেকে ভালো ফলাফল আশা করা যায় না। বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসকে যদি ভাগ করে দিতে পারি তাহলে শিক্ষার পরিবেশটা উন্নত হবে।
দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোকে স্ব-স্ব এলাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে `উচ্চশিক্ষা কার্যক্রম` আরো তরান্বিত হবে এবং আগামীতে দেশে প্রযুক্তি শিক্ষার বিস্তার ঘটাতে আরো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
আরএস/আরআইপি