পিলখানায় টিকাদান কর্মসূচির উদ্বোধন
রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিবারের শিশুদের জন্য নিউমোনিয়া ও পোলিও প্রতিষেধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছ।
রোববার সকাল সাড়ে ১০টায় পিলখানাস্থ শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রে বিজিবি মহাপরিচালকের সহধর্মিণী বেগম দিলশাদ নাহার আজিজ এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মুহম্মদ মোহসিন রেজা জাগোনিউজকে জানান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বর্ডার গার্ড হাসপাতালের ব্যবস্থাপনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ৬, ১০, ১৪ এবং ১৬ সপ্তাহ বয়সের শিশুদের টিকা দেওয়া হবে।
জেইউ/এএইচ/আরআইপি