দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার আবহাওয়া অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
তথ্যে জানানো হয়, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এসময়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/আরআই